Chapter (অধ্যায়): ঠাকুরের তন্ত্রসাধন পৃষ্ঠা ১২৩Page: 123 of 234
|
ভৈরবীব্রাহ্মণী শ্রীশ্রীযোগমায়ার অংশ ছিলেন |
সহায়তা করিয়াছিলেন। তিনি ঐরূপ না করিলে ব্রাহ্মণী যে দিব্যভাবে প্রতিষ্ঠিত হইতে পারিতেন না, একথার আভাস আমরা পাঠককে অন্যত্র দিয়াছি।+ ব্রাহ্মণীর নাম যোগেশ্বরী ছিল এবং ঠাকুর তাঁহাকে শ্রীশ্রী যোগমায়ার অংশসম্ভূত বলিয়া নির্দেশ করিতেন।
তন্ত্রসাধনভাবে দিব্যশক্তি লাভ করিয়া ঠাকুরের অন্য এক বিষয়ের উপলব্ধি হইয়াছিল। শ্রীশ্রীজগদম্বার প্রসাদে তিনি জানিতে পারিয়াছিলেন,উত্তরকালে বহু ব্যক্তি তাঁহার নিকটে ধর্মলাভের জন্য উপস্থিত হইয়া কৃতার্থ হইবে। পরম অনুগত শ্রীযুক্ত মথুর ও হৃদয় প্রভৃতিকে তিনি ঐ উপলব্ধির কথা বলিয়াছিলেন। মথুর তাহাতে বলিয়াছিলেন, “বেশ তো বাবা, সকলে মিলিয়া তোমাকে লইয়া আনন্দ করিব!”
Foot Note:
+গুরুভাব-পূর্বার্ধ, ৮ম অধ্যায়

