Chapter (অধ্যায়): পরিশিষ্ট পৃষ্ঠা ২৩৪Page: 234 of 234
|
১২৭৫ |
১৮৬৮ - ১৮৬৯ |
জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের তীর্থ হইতে প্রত্যাগমন; হৃদয়ের প্রথমা স্ত্রীর মৃত্যু এবং দুর্গোৎসব ও দ্বিতীয়বার বিবাহ। |
|
১২৭৬ |
১৮৬৯ - ১৮৭০ |
অক্ষয়ের বিবাহ ও মৃত্যু। |
|
১২৭৭ |
১৮৭০ - ১৮৭১ |
ঠাকুরের মথুরের বাটীতে ও গুরুগৃহে গমন; কলুটোলায় শ্রীশ্রীচৈতন্যদেবের আসনগ্রহণ; পরে কালনা, নবদ্বীপ ও ভগবানদাস বাবাজীকে দর্শন। |
|
১২৭৮ |
১৮৭১ - ১৮৭২ |
জুলাই মাসের ১৬ তারিখে (১ শ্রাবণ) মথুরের মৃত্যু; ফাল্গুন মাসে রাত্রি ৯টার সময় শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে প্রথম আগমন। |
|
১২৭৯ |
১৮৭২ - ১৮৭৩ |
শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে বাস। |
|
১২৮০ |
১৮৭৩ - ১৮৭৪ |
জ্যৈষ্ঠ মাসে ঠাকুরের ৺ষোড়শী-পূজা; শ্রীশ্রীমার গৌরী পণ্ডিতকে দর্শন ও আন্দাজ আশ্বিনে (১৮৭৩, সেপ্টেম্বর) কামারপুকুরে প্রত্যাগমন; অগ্রহায়ণে রামেশ্বরের মৃত্যু। |
|
১২৮১ |
১৮৭৪ - ১৮৭৫ |
(আন্দাজ ১৮৭৫ এপ্রিল) শ্রীশ্রীমার দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসা; শম্ভু মল্লিকের ঘর করিয়া দেওয়া; চানকে ৺অন্নপূর্ণাদেবীর মন্দির প্রতিষ্ঠা; ঠাকুরের শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনকে প্রথমবার দেখা। |
|
১২৮২ |
১৮৭৫ - ১৮৭৬ |
(আন্দাজ ১৮৭৫ নভেম্বর) পীড়িতা হইয়া শ্রীশ্রীমার পিত্রালয়ে গমন; ঠাকুরের জননীর মৃত্যু। |
|
১২৮৩ |
১৮৭৬ - ১৮৭৭ |
কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। |
|
১২৮৪ |
১৮৭৭ - ১৮৭৮ |
কেশবের সহিত ঠাকুরের ঘনিষ্ঠ সম্বন্ধ। (আন্দাজ ১৮৭৭, নভেম্বর) শ্রীশ্রীমার দক্ষিণেশ্বরে আগমন। |
|
১২৮৫ |
১৮৭৮ - ১৮৭৯ |
ঠাকুরের চিহ্নিত ভক্তগণের আগমন আরম্ভ। |
|
১২৮৭ |
১৮৮০ - ১৮৮১ |
শ্রীশ্রীমার পুনরায় দক্ষিণেশ্বরে আগমন ও হৃদয়ের কটু কথায় পুনরায় ঐ দিবসেই চলিয়া যাওয়া; শ্রীমতী জগদম্বা দাসীর মৃত্যু। |
|
১২৮৮ |
১৮৮১ - ১৮৮২ |
হৃদয়ের পদচ্যুতি ও দক্ষিণেশ্বর হইতে অন্যত্র গমন; শ্রীবিবেকানন্দ স্বামীর ঠাকুরের নিকট আগমন। |

