Chapter (অধ্যায়): ঠাকুর শ্রীরামকৃষ্ণের সংক্ষিপ্ত চরিতামৃত পৃষ্ঠা ৩Page: 3 of 1170
কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন।১
আত্মীয়েরা এই সময় তাঁহার বিবাহ দিলেন - ভাবিলেন, বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে দুই ক্রোশ দূরে জয়রামবাটী গ্রামস্থ ৺রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রীশ্রীসারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল, ১৮৫৯ খ্রীষ্টাব্দ। ঠাকুরের বয়স ২২/২৩, শ্রীশ্রীমার ৬ বৎসর।
বিবাহের পর দক্ষিণেশ্বর কালীমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাঁহার একেবারে অবস্থান্তর হইল। কালী-বিগ্রহ পূজো করিতে করিতে কী অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না; হয়তো অপনার মাথায় ফুল দিতে থাকেন।
পূজা আর করিতে পারিলেন না - উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাঁহাকে মহাপুরুষবোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা-কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেয় শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের উপর মথুরবাবুর এই পূজার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবার ভার দিলেন।
ঠাকুর আর পূজাও করিলেন না, সংসারও করিলেন না - বিবাহ নামমাত্র হইল। নিশিদিন মা! মা! কখন জড়বৎ - কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনও উন্মাদবৎ বিচরণ
১। রানী রাসমণির বরাদ্দ - ১২৬৫ (১৮৫৮ খ্রীঃ)
শ্রীশ্রীকালী কাপড় -
শ্রীরামতারক ভট্টাচার্য ৫৲ রামতাড়ক ৩ জোড়া ৪৷৷০
শ্রীশ্রীরাধাকান্তজী - রামকৃষ্ণ ৩ জোড়া ৪৷৷০
শ্রীরামকৃষ্ণ ভট্টাচার্য ৫৲ রাম চাটুজ্যে ঐ ঐ
পরিচারক- হৃদয় মুখুজ্জে ঐ ঐ
শ্রীহৃদয় মুখোপাধ্যায় ৩৷৷০
(ফুল তুলিতে হইবে।)
| খোরাকী সিদ্ধচাউল ৴৷৷০ সের, ডাল ৴৵০ পো, পাতা ২ খান, তামাক ১ ছটাক, কাষ্ঠ ৴২৷৷০ |

বরাদ্দ হইতে দেখা যায় শ্রীরামকৃষ্ণ ১৮৫৮ খ্রীঃ শ্রীশ্রীরাধাকান্তের মন্দিরে ও রামতারক (হলধারী) কালীমন্দিরে পূজা করিতেছেন। হৃদয় পরিচারক ফুল তুলিতে হয়। [বলিদান হয় বলিয়া হলধারী পরে ১৮৫৯।৬০-এ ৺রাধাকান্তের সেবায় আসেন ,তখন শ্রীরামকৃষ্ণ কালীঘরে পূজা করিতেন।]
এই সময়ে পঞ্চবটীতে তুলসীকানন ও পুরাণমতে সাধন, রামাৎ সাধুসঙ্গ, রামলালা সেবা। ১৮৫৯-এ বিবাহ। ১৮৬০-এ কালীঘরে ছয় মাস পূজা ও প্রেমোন্মাদ, পূজাত্যাগ ও পরে ব্রাহ্মণীর সাহায্যে বেলতলায় তন্ত্রের সাধন।
- From Deed of Endowment executed by Rashmoni on 18th February, 1861.

