Chapter (অধ্যায়): ঠাকুর শ্রীরামকৃষ্ণের সিঁথির ব্রাহ্মসমাজে ও বড়বাজারের মারোয়াড়ী ভক্তমন্দিরে গমন পৃষ্ঠা ৬৫৯ Page: 659 of 1170


“সব লোক বাবুর বাগান দেখে অবাক্ - কেমন গাছ, কেমন ফুল, কেমন ঝিল। কেমন বৈঠকখানা, কেমন তারভিতর ছবি - এই সব দেখেই অবাক্। কিন্তু কই, বাগানের মালিক যে বাবু তাঁকে খোঁজে ক’জন? বাবুকে খোঁজেদু-একজনা। ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তাঁকে দর্শন হয়, তাঁর সঙ্গে আলাপ হয়, কথা হয়; যেমন, আমি তোমাদেরসঙ্গে কথা কচ্ছি। সত্য বলছি দর্শন হয়!

        “এ-কথা কারেই বা বলছি - কে বা বিশ্বাস করে।”

[শাস্ত্র না প্রত্যক্ষ - The Law of Revelation]

        “শাস্ত্রের ভিতর কি ঈশ্বরকে পাওয়া যায়? শাস্ত্র পড়ে হদ্দ অস্তিমাত্র বোধ হয়। কিন্তু নিজে ডুব না দিলে ঈশ্বর দেখাদেন না। ডুব দেবার পর তিনি নিজে জানিয়ে দিলে তবে সন্দেহ দূর হয়। বই হাজার পড়, মুখে হাজার শ্লোক বল,ব্যাকুল হয়ে তাঁতে ডুব না দিলে তাঁকে ধরতে পারবে না। শুধু পাণ্ডিত্যে মানুষকে ভোলাতে পারবে, কিন্তু তাঁকেপারবে না।

        “শাস্ত্র, বই শুধু এ-সব তাতে কি হবে? তাঁর কৃপা না হলে কিছু হবে না; যাতে তাঁর কৃপা হয়, ব্যাকুল হয়ে তারচেষ্টা করো; কৃপা হলে তাঁর দর্শন হবে। তিনি তোমাদের সঙ্গে কথা কইবেন।”

[ব্রাহ্মসমাজ ও সাম্য - ঈশ্বরের বৈষম্যদোষ]

        সদরওয়ালা - মহাশয়, তাঁর কৃপা কি একজনের উপর বেশি আর-একজনের উপর কম? তাহলে যে ঈশ্বরেরবৈষম্যদোষ হয়।

        শ্রীরামকৃষ্ণ - সে কি! ঘোড়াটাও টা আর সরাটাও টা! তুমি যা বলছ ঈশ্বর বিদ্যাসাগর ওই কথা বলেছিল।বলেছিল, মহাশয়, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি বললাম, বিভুরূপেতিনি সকলের ভিতর আছেন - আমার ভিতরে যেমনি পিঁপড়েটির ভিতরেও তেমনি। কিন্তু শক্তিবিশেষ আছে। যদিসকলেই সমান হবে, তবে ঈশ্বর বিদ্যাসাগর নাম শুনে তোমায় আমরা কেন দেখতে এসেছি। তোমার কি দুটো শিংবেরিয়েছে! তা নয়, তুমি দয়ালু, তুমি পণ্ডিত - এই সব গুণ তোমার অপরের চেয়ে বেশি আছে, তাই তোমার এতনাম। দেখ না এমন লোক আছে যে, একলা একশো লোককে হারাতে পারে; আবার এমন আছে, একজনের ভয়পালায়।

        “যদি শক্তিবিশেষ না হয় লোকে কেশবকে এত মানতো কেন?

        গীতায় আছে, যাকে অনেকে গণে-মানে - তা বিদ্যার জন্যই হউক, বা গান-বাজনার জন্যই হউক, বা লেকচারদেবার জন্যই হউক, বা আর কিছুর জন্যই হউক - নিশ্চিত জেনো যে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে।”

        ব্রাহ্মভক্ত (সদরওয়ালার প্রতি) - যা বলছেন মেনে নেন না!

        শ্রীরামকৃষ্ণ (ব্রাহ্মভক্তের প্রতি) -তুমি কিরকম লোক! কথায় বিশ্বাস না করে শুধু মেনে লওয়া! কপটতা! তুমি ঢঙ কাচ দেখছি!

        ব্রাহ্মভক্তটি অতিশয় লজ্জিত হইলেন।



Foot Note: