Chapter (অধ্যায়): গিরিশ-মন্দিরে ও স্টার থিয়েটারে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ পৃষ্ঠা ৭৪৭Page: 747 of 1170


হয় না কেন?”

[গিরিশ কি রসুন গোলা বাটি? The Lord's message of hope for so-called 'Sinners']

        এইবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে।

        ঠাকুর কোন ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, “রসুন গোলা বাটি হাজার ধোও রসুনের গন্ধ কিএকেবারে যায়?” গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন; যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদনকরিতেছেন।

        গিরিশ (শ্রীরামকৃষ্ণের প্রতি) - রসুনের গন্ধ কি যাবে?

        শ্রীরামকৃষ্ণ - যাবে।

        গিরিশ - তবে বললেন ‘যাবে’?

        শ্রীরামকৃষ্ণ - অত আগুন জ্বললে গন্ধ-ফন্ধ পালিয়ে যায়। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতনহাঁড়ি হয়ে যায়।

        “যে বলে আমার হবে না, তার হয় না। মুক্ত-অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ-অভিমানী বদ্ধই হয়। যে জোর করেবলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাতদিন ‘আমি বদ্ধ’ ‘আমি বদ্ধ’ বলে, সে বদ্ধই হয়ে যায়।”

 

 

 

 

 

 

 

 

 

 

 



Foot Note: