Chapter (অধ্যায়): কর্মযোগ পৃষ্ঠা ৩৫Page: 35 of 320


তৃতীয় সংস্করণের নিবেদন

প্রায় নয় বছর আগে যখন স্বামী বিবেকানন্দের কর্মযোগ নামক গ্রন্থের প্রথম অনুবাদ করি, তখন ধারণা ছিল যে, আমেরিকান সংস্করণখানিই উৎকৃষ্টতর; সুতরাং সেটা ধরেই অনুবাদ করেছিলাম। দ্বিতীয় সংস্করণে আদ্যোপান্ত সংশোধনের ইচ্ছা থাকলেও অন্যান্য কাজবশতঃ সময়াভাবে তাতে হস্তক্ষেপ করবার অবকাশ পাই নি। অনেক দিন ধরে সে জন্য তা অনুদ্রিত অবস্থায় ছিল।পরিশেষে পাঠকবর্গের আগ্রহ আতিশয্যে সেটা প্রায় সম্পূর্ণ অপরিবর্তিত-ভাবেই পুনর্মুদ্রিত  করা হয়।সম্প্রতি একটু অবকাশ পেয়ে মাদ্রাজ- সংস্করণেরসঙ্গে মিলিয়ে দেখলাম-মাদ্রাজ- সংস্করণে আমেরিকার সংস্করণ থেকে এত বেশি নতুন বিষয় আছে যে, বলা যায় না। তারমধ্যে দ্বিতীয় অধ্যায় মহানির্বাণতন্ত্র থেকে বিস্তৃত উদ্ধৃতাংশ ও তার ওপর স্বামীজির মন্তব্যসমূহ এবং পঞ্চম অধ্যায়ের প্রথমেই ‘প্রতীক’-সমন্ধে সুদীর্ঘ আলোচনা বিশেষ উল্লেখযোগ্য। এ ছাড়া এই দুই সংস্করণের অনেক জায়গায় এতফারাকযে, আনুবাদককে বিশেষ সমস্যায় পড়তে হয়। অগত্যা আমরা মাদ্রাজ- সংস্করণে পাওয়া প্রায় সম্পূর্ণ অতিরিক্ত অংশগুলির অনুবাদ বর্তমান সংস্করণে তুলে দিলাম এবং ফারাকের জায়গাগুলিতে দুটি সংস্করণের তুলনা করে যেটি স্পষ্টতর মনে হল, সেইটির অনুবাদ করে দিলাম। এ ছাড়া আগেকার অনুবাদের ভুল বা ভাষার ত্রুটিগুলি কিছু কিছু সংশোধন করবার চেষ্টা করেছি। সুতরাং কর্মযোগের এই তৃতীয় সংস্করণকে আগের সংস্করণ থেকে সম্পূর্ণ আলাদা গ্রন্থ বলা যেতে পারে।ইতি-

আষাঢ়,১৩১৬

বিনীত অনুবাদক



Foot Note: