Chapter (অধ্যায়): কর্মরহস্য পৃষ্ঠা ৬৪Page: 64 of 320


ভাবে ভোগ করতে চায়; তার প্রতিটি গতিবিধি সম্বন্ধে পুরুষটির মনে ঈর্ষার উদয় হয়। সে চায়-মেয়েটি তার কাছে বসুক, তার কাছে দাঁড়াক, তার ইঙ্গিতে খাওয়া-দাওয়া, চলা-ফেরা প্রভৃতি সব কাজ করুক। সে ঐ মেয়েটির ক্রীতদাস, এবং মেয়েটিকেও নিজের দাসী করে রাখতে চায়। এটা ভালবাসা নয়, এটা একপ্রকার দাসসুলভ অনুরাগের বিকার। ভালবাসার মতো দেখাচ্ছে, বস্তুত এটা ভালবাসা নয়। সেটা ভালবাসা হতে পারে না, কারণ সেটা যন্ত্রণাদায়ক। যদি মেয়েটি তার ইচ্ছা অনুযায়ী কাজ না করে, তবে তার কষ্ট হবে। ভালবাসায় কোন দুখঃকর প্রতিক্রিয়া নেই। ভালবাসার প্রতিক্রিয়ায় কেবল আনন্দই হয়ে থাকে। ভালবেসে যদি আনন্দ না হয়, তবে সেটা ভালবাসা নয়; অন্য কিছুকে আমরা ভালবাসা বলে ভুল করেছি। যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে,পুত্রকন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালবাসতে সমর্থ হবে যে, তাতে কোনরূপ দুঃখ ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হতে পারবে।

শ্রীকৃষ্ণ বলেছেন, ‘হে অর্জুন, আমাকেই দেখ না, আমি যদি এক মুহুর্ত কাজ থেকে বিরত হই, সমগ্র জগৎ ধ্বংস হবে। কাজ করে আমার কোন লাভ নেই। আমিই জগতের একমাত্র প্রভু, তবে আমি কাজ করি কেন? -জগৎকে ভালবাসি বলে।’ ঈশ্বর ভালবাসেন বলেই তিনি অনাসক্ত। প্রকৃত ভালবাসা আমাদেরকে অনাসক্ত করে। যেখানেই দেখবে আসক্তি-পার্থিব বস্তুর প্রতি এই আকর্ষণ, সেখানেই জানবে সেটা প্রাকৃতিক আকর্ষণ, কতকগুলি জড়বিন্দুর সঙ্গে আরও কতকগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র-কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত কাছে আকর্ষণ করেছে; আর তারা পরস্পর খুব নিকটবর্তী হতে না পারলেই যণ্ত্রণার উদ্ভব হয়; কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না। এরূপ প্রেমিকগণ পরস্পরের কাছ থেকে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারেন, কিন্তু তাতে তাদের ভালোবাসা অটুট থাকবে, সেটা বিনষ্ট হবে না এবং সেটা থেকে কখনও কোন যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না।

এই অনাসক্তি লাভ করা একরকম সারা জীবনের সাধনা বললেও হয়, কিন্তু সেটা লাভ করতে পারলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হলাম এবং মুক্ত হলাম। তখন আমাদের প্রকৃতিজাত বন্ধন খসে পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখতে পাই। প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করতে পারে না; আমরা তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না। কি ফল হল, কে তখন গ্রাহ্য করে?

শিশুসন্তানদের কিছু দিলে তোমরা কি তাদের কাছ থেকে কিছু প্রতিদান



Foot Note:

১ তুলনীয়ঃ   গীতা, ৩।২২-২৪