Chapter (অধ্যায়): জগৎ(২) (ক্ষুদ্র ব্রহ্মাণ্ড) পৃষ্ঠা - ১০০Page: 100 of 389


সংস্কার শরীরে বাস করে, এটার প্রমাণ কি? কিসের দ্বারা ওই সংস্কার সঞ্চারিত হয়? মনে কর, মনের প্রত্যেক সংস্কারের শরীরে বাস করা সম্ভব; মনে কর, আদিম মানুষ থেকে আরম্ভ করে বংশানুক্রমে সব পূর্বপুরুষের সংস্কার আমার বাবার শরীরে রয়েছে এবং বাবার শরীর থেকে আমার মধ্যে আসছে। কেমন করে? তোমরা বলবে—জীবাণু-কোশের (bio-plasmic cell) দ্বারা। কিন্তু কি করে এটা সম্ভব হবে, কারণ বাবার শরীর তো সন্তানে সম্পূর্ণ আসে না? একই বাবা-মার অনেকগুলো সন্তানসন্ততি থাকতে পারে। সুতরাং এই বংশানুক্রমিক সঞ্চার-বাদ স্বীকার করলে, এটাও স্বীকার করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে যে, বাবা-মা প্রত্যেক সন্তানের জন্মায়র সঙ্গে সঙ্গে তাঁদের নিজের মনোবৃত্তির কিছু অংশ হারাবেন, কারণ তাঁদের মতে সঞ্চারক ও সঞ্চার্য এক অর্থাৎ ভৌতিক;

আর যদি বলো, তাঁদের মনোবৃত্তিই সঞ্চারিত হয়, তবে বলতে হয় প্রথম সন্তানের জন্মায়র পরই তাঁদের মন সম্পূর্ণরূপে শূন্য হয়ে যাবে।

আবার যদি জীবাণুকোশে চিরকালের অনন্ত সংস্কারসমষ্টি থাকে, তবে জিজ্ঞাস্য এই, তা কোথায় কিভাবেই বা থাকে? এটা একটা অত্যন্ত অসম্ভব দৃষ্টিভঙ্গী। আর যতদিন না এই জড়বাদীরা প্রমাণ করতে পারেন, কি করে ওই সংস্কার ওই কোষে থাকতে পারে, আর কোথায়ই বা থাকতে পারে, এবং 'মনোবৃত্তি শরীর-কোষে ঘুমিয়ে থাকে', এই বাক্যেরই বা অর্থ কি, যতদিন না তাঁরা বোঝাতে পারেন, ততদিন তাঁদের সিদ্ধান্ত স্বীকার করে নেওয়া যেতে পারে না। এ পর্যন্ত বেশ স্পষ্ট বোঝা গেল যে, এই সংস্কার মনেরই মধ্যে বাস করে, মনই জন্মজন্মান্তর গ্রহণ করতে আসে; মনই নিজের উপযোগী উপাদান গ্রহণ করে, আর যে মন বিশেষ প্রকার শরীর ধারণ করার উপযুক্ত কর্ম করেছে, যতদিন পর্যন্ত না সে তা তৈরি করার উপযোগী উপাদান পাচ্ছে, ততদিন তাকে অপেক্ষা করতে হবে। এটা আমরা বুঝতে পারি। অতএব আত্মার দেহ গঠনের উপযোগী উপাদান প্রস্তুত করা পর্যন্তই বংশানুক্রমিক সঞ্চারবাদ স্বীকার করা যেতে পারে। আত্মা কিন্তু জন্মান্তর গ্রহণ করেন—শরীরের পর শরীর তৈরি করেন; আর আমরা যে-কোন চিন্তা করি, যে-কোন কাজ করি, তাই সূক্ষ্মভাবে থেকে যায়, আবার সময় হলেই তারা স্থূল ব্যক্তভাব ধারণ করতে উন্মুখ হয়।

আমার যা বক্তব্য, তা তোমাদেরকে আরও স্পষ্ট করে বলছি। যখনই আমি তোমাদের প্রতি দৃষ্টিপাত করি, তখনই আমার মনে একটা ঢেউ ওঠে। তা যেমন মনের ভিতর ডুবে যায়, ক্রমশ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে থাকে, কিন্তু তার একেবারে নাশ হয় না। যে-কোন মুহূর্তে স্মৃতিরূপ তরঙ্গাকারে উঠতে প্রস্তুত হয়ে তা মনের মধ্যেই উপস্থিত থাকে। এভাবেই এই সমগ্র সংস্কার সমষ্টি আমার মনে রয়েছে, আর মৃত্যুকালে তাদের সমষ্টি আমার সঙ্গেই বাইরে যায়। মনে কর, এই ঘরে একটা বল রয়েছে, আর আমরা প্রত্যেকেই হাতে একটা ছড়ি নিয়ে সব



Foot Note: