Chapter (অধ্যায়): কর্মজীবনে বেদান্ত (চতুর্থ প্রস্তাব) পৃষ্ঠা - ২১১Page: 211 of 389


আত্মা-রূপে অনুভব করেন, তখন তাঁদের দেহবোধ থাকে না। তোমরা হয়তো দেখেছ বা শুনেছ, অনেক ব্যক্তি সম্মোহন(hypnotism)-প্রভাবে অথবা মৃগীরোগ বা অন্য কোন কারণে সময়ে সময়ে একরকম বিশেষ অবস্থা লাভ করে। তাদের অভিজ্ঞতা থেকে জানতে পারা যায়, তখন তারা ভেতরে কিছু অনুভব করছিল, এবং তাদের বাইরের জ্ঞান একেবারেই ছিল না। এর থেকেই বোধ হচ্ছে—অস্তিত্ব একটি, দুটি নয়। সেই 'এক' নানারূপে প্রকাশিত হচ্ছেন, আর এ-সকলের মধ্যে কার্যকারণ সম্বন্ধ আছে। কার্যকারণ-সম্বন্ধের অর্থ পরিণাম, একটি অপরটিতে পরিণত হয়। সময়ে সময়ে যেন কারণ অদৃশ্য হয়, সেই জায়গায় কার্য অবশেষ থাকে। যদি আত্মা দেহের কারণ হন, তবে যেন কিছুক্ষণের জন্য তা অদৃশ্য হয়, সেই জায়গায় দেহ অবশিষ্ট থাকে, আর যখন শরীর অদৃশ্য হয় তখন আত্মা অবশিষ্ট থাকেন। এই মতে বৌদ্ধদের মত খণ্ডিত হবে। আত্মা ও শরীর—এই দুটি আলাদা, এই অনুমানের বিরুদ্ধে বৌদ্ধেরা তর্ক করছিলেন। অদ্বৈতবাদের সাহায্যে এই দ্বৈতভাব অস্বীকৃত হওয়ায় এবং দ্রব্য ও গুণ একই বস্তুর বিভিন্ন রূপ প্রদর্শিত হওয়ায় তাঁদের মত খণ্ডিত হল।

আমরা এটাও দেখেছি যা, অপরিণামিত্ব কেবল সমষ্টি-সম্বন্ধেই প্রমাণিত থেকে পারে, ব্যষ্টি-সম্বন্ধে নয়। পরিণাম—গতি, এই ভাবের সাথে ব্যষ্টির ধারণা জড়িত। যা কিছু সসীম, তাই পরিণামী; অপর কোন সসীম পদার্থ বা অসীমের সাথে তুলনায় তার পরিণাম চিন্তা করা যেতে পারে, কিন্ত সমষ্টি অপরিনামী; সমষ্টি ছাড়া অন্য কিছুই নেই, যার সাথে তুলনা করে সমষ্টির পরিণাম বা গতি চিন্তা করা যাবে; পরিণাম কেবল অপর কোন অল্পপরিণামী বা একেবারে অপরিণামী পদার্থের সাথে তুলনায় চিন্তা করা যেতে পারে।

অতএব অদ্বৈতবাদ-মতে সর্বব্যাপী, অপরিণামী, অমর আত্মার অস্তিত্ব যথাসম্ভব প্রমাণ করা যেতে পারে। ব্যষ্টি-সম্বন্ধেই গোলমাল। আমাদের প্রাচীন দ্বৈতবাতাত্মক মতগুলির কি হবে, যে গুলি আমাদের উপর এত প্রভাব বিস্তার করেছে? সসীম, ক্ষুদ্র, ব্যক্তিগত আত্মা সম্বন্ধে কি হবে?—এটাই প্রশ্ন।

আমরা দেখেছি, সমষ্টিভাবে আমরা অমর, কিন্তু সমস্যা এই—আমরা ক্ষুদ্র ব্যক্তি-হিসাবেও অমর থেকে ইচ্ছুক। তার কি হবে? আমরা দেখেছি, আমরা অনন্ত আর ওটাই আমাদের যথার্থ ব্যক্তিত্ব। কিন্তু আমরা এই-সকল ক্ষুদ্র আত্মাকেই ব্যক্তিরূপে গ্রহণ করে রাখতে চাই। সেই-সকল ক্ষুদ্র ব্যক্তিত্বের কি হবে? প্রতিদিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই, এদের ব্যক্তিত্ব আছে বটে, কিন্তু এই ব্যক্তিত্ব ক্রমবিকাশশীল; এক বটে, অথচ ঠিক এক নয়, কালকের 'আমি' আজকের 'আমি' বটে, আবার না-ও বটে। একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনের ভেতরে অপরিবর্তনীয় কিছু আছে—এই দ্বৈতবাদী মত বাতিল হল, আর খুব আধুনিক ভাব, যেমন ক্রমবিকাশবাদ গ্রহণ করা হল। সিদ্ধান্ত হল, এর পরিণাম



Foot Note: