Chapter (অধ্যায়): আত্মা কি অমর? পৃষ্ঠা - ২৫৯Page: 259 of 389
এখন এই অদ্ভুত ব্যাপারের অর্থ বোঝবার পূর্বে এই একটি বিষয়ে অবহিত হওয়া আবশ্যক যে, সমগ্রজগৎ এই তথ্যের উপর প্রতিষ্ঠিত। বহির্জগতের সত্তা অপরিহার্যরূপে অন্তর্জগতের সত্তার সঙ্গে বিজড়িত। এই উভয় সত্তার কোন একটিকে বাদ দিয়ে এবং অপরটিকে স্বীকার করে জগৎ সম্বন্ধে যে কোন মতবাদ গড়ে তুললে ওটা আপাততঃ যতই বিশ্বাসযোগ্য মনে হক, ঐ মতবাদের স্রষ্টা নিজেই দেখতে পাবেন, অন্তর্জগৎ ও বহির্জগৎ—এই উভয় জগতের স্থায়িত্বকে যদি প্রেরণাশক্তির অন্যতম কারণরূপে স্বীকার না করা হয়, তবে তার স্বকল্পিত প্রক্রিয়া অবলম্বনে একটিও সচেতন ক্রিয়া সম্ভব নয়। যদিও এটা সম্পূর্ণ সত্য যা, যখন মানব-মন আপন সীমাবদ্ধ ভাব অতিক্রম করে, তখন সে দেখে—দ্বৈত জগৎ এক অখণ্ড একত্বে পরিণত হয়ে গিয়েছে, তথাপি ঐ নিরপেক্ষ সত্তাকে তখন ইহজগতের দৃষ্টিতে দেখা হয়, এবং সমগ্র দৃশ্য জগৎ—অর্থাৎ আমাদের পরিচিত এই জগৎ, জ্ঞাতার জ্ঞেয় বিষয়মাত্ররূপেই জ্ঞাত হয় ও জ্ঞাত থেকে পারে। সুতরাং এই জ্ঞাতার ধ্বংসের কালনা করতে পারার পূর্বে আমাদেরকে বাধ্য হয়ে জ্ঞেয় বিষয়ের ধ্বংস কালনা করতে হবে।
এ পর্যন্ত তো খুবই সহজ। এরপর ব্যাপারটি কঠিন হয়ে পড়ছে। সাধারণতঃ আমরা নিজেদেরকে শরীর ব্যতীত অন্যকিছু ভাবতে পারি না। আমি যখনই নিজেকে অমর বলে ভাবি, তখন 'আমি' বলতে দেহরূপ আমাদেরই গ্রহণ করি। কিন্তু শরীর যে সমগ্র প্রকৃতির মতোই অস্থায়ী এবং এটা সর্বদা বিনাশের দিকেই অগ্রসর হয়েছে , এটা তো প্রত্যক্ষ সত্য।
তাহলে এই স্থায়িত্ব কোথায় নিহিত?
আমাদের জীবনের সঙ্গে এমন আর একটি আশ্চর্য বিষয়ের সংযোগ রয়েছে , যেটিকে বাদ দিলে 'কে বাঁচতে পারে, কে এক মুহূর্তের জন্যও জীবনে আনন্দ উপভোগ করতে পারে?' —সেটি হল মুক্তির আকাঙ্ক্ষা।
এই আমাঙ্ক্ষাই আমাদের প্রতি পদক্ষেপ নিয়মিত করে, আমাদের গতিবিধি সম্ভব করে, পরস্পরের সঙ্গে আমাদের সম্পর্ক নি র্ধারণ করে। শুধু তাই নয়, এটা যেন মানবজীবনরূপ বস্ত্রের টানা ও পোড়েন। বুদ্ধিলব্ধ জ্ঞান এটা কে তিল তিল করে নিজ ক্ষেত্র থেকে হটাইয়া দিতে চায়, এর রাজ্য থেকে একটির পর একটি দুর্গ অধিকার করতে চায়, এবং(মানুষের)প্রতিটি পদক্ষেপ কার্য-কারণের রেলপথের লৌহবন্ধনে আবদ্ধ করে। কিন্তু আমাদের এ-সব প্রচেষ্টায় মুক্তি হাসিয়া উঠে, আর কি আশ্চর্য!মুক্তিকে যদিও আমরা অশেষ বিপুলভার বিধি ও কার্য-কারণের নিয়মের চাপে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চেয়েছিলাম, তখাপি সে এখনও নিজেকে ঐগুলির ঊর্ধ্বে বাঁচিয়ে রেখেছে। এর অন্যথা কিরূপে থেকে পারে? সসীমকে যদি নিজের অর্থ পরিস্ফুট করে তুলতে হয়, তা হলে সর্বদাই
১ কো হ্যেবান্যাৎ কঃ প্রাণ্যাৎ। যদেষ আকাশ আনন্দো ন স্যাৎ। তৈত্তি. উপ.—২-৭

