Chapter (অধ্যায়): প্রকৃতি ও মানুষ পৃষ্ঠা - ২৬৯Page: 269 of 389
আরও বর্ধিত কর, ইস্পাতের দণ্ডটি আলোকময় হয়ে উঠেছে। শক্তি আরও বর্ধিত কর, ইস্পাত-দণ্ডটি একেবারে অদৃশ্য হয়ে যাবে। ওটা মনে রূপান্তরিত হয়ে গিয়েছে।
আর একটি উদাহরণ নাও : দশদিন আহার না করলে আমি কোনপ্রকার চিন্তা করতে পারি না। শুধু কয়েকটি এলোমেলো চিন্তা আমার মনে থাকবে। আমি অত্যন্ত দুর্বল হয়ে পড়ব এবং সম্ভবতঃ আমার নামও ভুলিয়ে যাব। তারপর কিছু খাদ্য গ্রহণ করলাম এবং কিছুক্ষণের মধ্যে চিন্তা করতে আরম্ভ করব; আমার মনের শক্তি ফিরে এসেছে। খাদ্যই মনে রূপান্তরিত হয়েছে। তেমনি স্পন্দনের গতিবেগ কমায়ে মন দেহে অভিব্যক্ত হয়, জড়ে পরিণত হয়।
জড় ও মন—এ দুইটির কোনটি প্রথম? একটি উদাহরণসহ বোঝাচ্ছি—একটি মুরগী ডিম পাড়ল, ডিমটি থেকে আর একটি মুরগীর জন্ম হল ; মুরগীটি আর একটি ডিম পাড়ল; ডিমটি থেকে আবার আর একটি মুরগী জন্মাল; অনন্ত কার্যকারণ-পরম্পরা এইরূপ চলতে থাকবে। এখন কোন্টি প্রথম—ডিম, না মুরগী? এমন কোন ডিমের কথা কালনা করতে পার না, যে কোন মুরগী থেকে জন্মায় নি ; অথবা এমন কোন মুরগীর বিষয় চিন্তা করতে পার না, যে ডিম থেকে ফোটে নি । যেটিই প্রথম হোক না কেন, তাতে কিছু আসে যায় না। আমাদের প্রায় সব চিন্তাধারাই এই ডিম ও মুরগীর ব্যাপারের মতো।
মহত্তম সত্যগুলি অত্যন্ত সরল বলেই বিস্মৃতির গর্ভে চলে যায়। মহৎ সত্যগুলি সহজ, কেন না এগুলির প্রয়োগ সার্বকালিক। সত্য নিজেই সর্বদা সহজ ও সরল। যে কিছু জটিল, তা কেবল মানুষের অজ্ঞতার জন্য।
মানুষের স্বতন্ত্র কর্তৃত্ব মানতে নেই , কেন না মন বদ্ধ। সেখানে কোন স্বাধীনতা নেই । মানুষ মন নয়, আত্মা। এই আত্মা সর্বদা মুক্ত, সীমাহীন ও চিরন্তন। এইখানি —এই আত্মাতেই মানুষের মুক্তভাব। আত্মা সর্বদাই মুক্ত; কিন্তু মন ওটার ক্ষণস্থায়ী তরঙ্গগুলির সঙ্গে নিজেকে এক মনে করে আত্মাকে দেখতে পায় না এবং দেশকালনি মিত্ত-রূপ গোলকধাঁধায়—মায়ায় নিজেকে হারিয়ে ফেলে।
এটাই আমাদের বন্ধনের কারণ। আমরা সর্বদা মন এবং মনের অদ্ভুত পরিবর্তনগুলির সঙ্গে নিজেদের এক ভাবছি।
মানুষের স্বতন্ত্রভাব আত্মাতেই অবস্থিত এবং নিজেকে মুক্ত উপলব্ধি করে —মনের বন্ধন সত্ত্বেও সর্বদা ঘোষণা করছে আমি মুক্ত! আমি যা, আমি তাই; আমি সেই। এটাই আমাদের মুক্তি। সদামুক্ত সীমাহীন চিরন্তন আত্মা যুগে যুগে তার মন-রূপ যন্ত্রের মধ্যে দিয়ে ক্রমে ক্রমে অধিকতর ব্যক্ত হয়েছেন।
তা হলে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক কি? জীবের নিম্নতম বিকাশ থেকে মানব পর্যন্ত—সর্বত্রই প্রকৃতির মধ্যে দিয়ে আত্মা বিকশিত হয়েছেন। নিম্নতম
১ তুলনীয় : বীজাঙ্কুর-ন্যায়

