Chapter (অধ্যায়): সুবিদিত রহস্য পৃষ্ঠা - ২৯৩Page: 293 of 389


এই ভাবনি   সকল ব্যাধির মহৌষধ, এটাই মৃত্যুহর অমৃত। আমরা এই জগতে আছি; আমাদের স্বরূপ সেই জগৎকে মানিয়ে নিতে চায় না, ওটার  বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমাদেরকে  বার বার বলতে দাওঃ আমি সেই, আমি সেই। আমার ভয় নিসংশয় নেই , মৃত্যু নেই । আমি স্ত্রী নই পুরুষ নই; আমার সম্প্রদায় নেই , বর্ণও নেই। আমার কি মত থাকতে পারে? এমন কোন্ সম্প্রদায় আছে, আমি যার অন্তর্ভুক্ত হতে পারি? কোন্ সম্প্রদায় আমাকে ধরে  রাখতে পারে? আমি তো সকল সম্প্রদায়ের মধ্যেই বিদ্যমান! দেহ যতই প্রতিকূল আচরণ করুক, মন যতই বিদ্রোহী হোক, যখনই চারিদিক থেকে গভীরতম অন্ধকার, তীব্র বেদনাময় উৎপীড়ন এবং অকূল নৈরাশ্য এসে  ঘিরবে, তখনই এই মন্ত্র উচ্চারণ করবে , 'আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম'—একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বার বার।

     বার বার আমি মৃত্যুর কবলে পড়েছি। কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছে, কতবার পায়ে নি  দারুণ ক্ষত দেখা দিয়েছে, হাঁটতে অক্ষম হয়ে  ক্লান্তদেহে বৃক্ষতলে পড়ে রয়েছে , মনে হয়েছে এইখানি  জীবনলীলা শেষ হবে। কথা বলতে পারি নি , চিন্তাশক্তি তখন লুপ্তপ্রায়। কিন্তু অবশেষে ঐ মন্ত্র মনে জাগিয়ে উঠেছে : আমার ভয় নেই , মৃত্যু নেই ; আমার ক্ষুধা নেই , তৃষ্ণা নেই । আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম। বিশ্বপ্রকৃতির সাধ্য নেই যে, আমাকে ধ্বংস করে। প্রকৃতি আমার দাস। হে পরমাত্মন্, হে পরমেশ্বর, তোমার শক্তি বিস্তার কর। তোমার হৃতরাজ্য পুনরধিকার কর। উঠো, চলো, থেমো না। এই মন্ত্র ভাবতে ভাবতে আমি নবজীবন লাভ করে  জাগিয়ে উঠেছি এবং আজ এখানে সশরীরে বর্তমান আছি। সুতরাং যখনই অন্ধকার আসবে, তখনই নিজের স্বরূপ প্রকাশ কর, দেখবে—সকল বিরুদ্ধ শক্তি বিলীন হয়ে  যাবে। বিরুদ্ধ শক্তিগুলি তো স্বপ্ন মাত্র। জীবন-পথের বাধাবিঘ্নগুলি পর্বতপ্রমাণ, দুর্লঙ্ঘ্য ও বিষাদময় বলে  মনে হলেও এগুলি মায়া ছাড়া আর কিছুই নয়। ভয় কর না, দেখবে তারা দূরে চলে  গিয়াছে। নিষ্পেষণ কর, দেখবে অদৃশ্য হয়ে গেছে; পদদলিত কর, দেখবে মরে গিয়েছে। ভীত হও না। বার বার বিফল হয়েছ বলে নিরাশ হয়ে না। কাল নিরবধি, অগ্রসর থেকে  থাকো, বার বার তোমার শক্তি প্রকাশ করতে থাকো, আলোক আসবেই। জগতে প্রত্যেকের কাছে সাহায্যপ্রার্থী হতে পারি, কিন্তু তাতে কি ফল হবে? কে তোমাকে সাহায্য করবে ? মৃত্যুর হাত কে এড়াতে পেরেছে? কে তোমাকে মৃত্যু থেকে  উদ্ধার করবে ? তোমার উদ্ধারসাধন তোমাকেই করতে  হবে:। তোমাকে সাহায্য করার সাধ্য অপর কারোর  নেই । তুমি নিজেই তোমার পরম শত্রু, আবার তুমিই তোমার শ্রেষ্ঠ বন্ধু। আত্মাকে জানো; উঠ, জাগো; ভীত হয়ো না। দুঃখ ও দুর্বলতার মধ্যে আত্মাকে প্রকাশ কর,—প্রথমে এটা  যতই ক্ষীণ ও অনুভবের অতীত বলে  মনে হোক না কেন। তোমার এমন সাহস হবে যে, তুমি সিংহগর্জনে বলে  উঠবে : আমিই আত্মা , আমিই ব্রহ্ম। আমি পুরুষ নই, স্ত্রীও নই; দেবতা নই, দৈত্যও নই,



Foot Note: