Chapter (অধ্যায়): প্রশ্নোত্তরে আলোচনা পৃষ্ঠা - ৩৫৪Page: 354 of 389
hypnotization) বলেন। তারা বলেন, আপনারা তো সম্মোহিতই (hypontized) রয়েছেন—এই সম্মোহিত ভাবকে দূর করতে হবে বিগতমোহ (de-hypnotized) হতে হবে।
'ন তত্র সূর্যো ভাতি না চন্দ্রতারকম্ নেমা বিদ্যুতো ভান্তি কুতোহয়মগ্নি।
তমেব ভান্তমনুভাতি সর্বং তস্য ভাসা সর্বমিদং বিভাতি।।'
—সেখানে সূর্য প্রকাশ পায় না, চন্দ্রতারাও নয়; বিদ্যুৎও সেখানে প্রকাশ পায় না, এই সামান্য অগ্নির আর কথা কি? তিনি প্রকাশ পেয়েছেন বলে ই সমুদয় প্রকাশিত হয়েছে ।
এটা তো সম্মোহন (hypnotization) নয়—মোহ দূরীকরণ বা অপসারণ (de-hypnotization)। আমারা বলে থাকি, অন্য সকল ধর্মই এই প্রপঞ্চের সত্যতা শিক্ষা দেয়, অতএব তারা একপ্রকার সম্মোহন প্রয়োগ করছে। কেবল অদ্বৈতবাদীই সম্মোহিত হতে চান না। একমাত্র অদ্বৈতবাদীই অল্পবিস্তর বুঝিয়ে থাকেন যে, সর্বপ্রকার দ্বৈতবাদ থেকেই সম্মোহন বা মোহ এসে থাকে। কিন্তু অদ্বৈতবাদী বলেন, এমন কি বেদকেও ছুঁড়ে ফেলে দাও, সগুণ ঈশ্বরকেও ছুঁড়ে ফেলে দাও, এই জগদ্বহ্মাণ্ডটাকেও ছুঁড়ে ফেলে দাও, এমন কি তোমার নিজের দেহ-মনকেও ফেলে দাও—কিছুই যেন না থাকে, তবেই তুমি সম্পূর্ণরূপে মোহমুক্ত হবে।
'যতো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ।
আনন্দং ব্রহ্মণো বিদ্বান্ ন বিভেতি কদাচন।।'
—মনের সঙ্গে বাক্য তাকে না পেয়ে যেখান থেকে ফিরে আসে, সেই ব্রহ্মের আনন্দকে জানিয়ে আর কোন ভয় থাকে না। এটাই মোহ অপসারণ।
'ন পুণ্যং ন পাপং ন সৌখ্যং ন দুঃখং ন মন্ত্রো ন তীর্থং ন বেদা ন যজ্ঞাঃ।
অহং ভোজনং নৈব ভোজ্যং ব ভোক্তা চিদানন্দরূপঃ শিবোহহং শিবোহহম।।'
—আমার পুণ্য নেই, পাপ নেই, সুখ নেই, দুঃখ নেই; আমার মন্ত্র, তীর্থ, বেদ বা যজ্ঞ কিছুই নেই; আমি ভোজন, ভোজ্য বা ভোক্তা কিছুই নই। আমি চিদানন্দরূপ শিব—আমিই শিব (মঙ্গলস্বরূপ)।
আমরা সম্মোহন বিদ্যার সমুদয় তত্ত্ব অবগত আছি। আমাদের যে মনস্তত্ত্ব-বিদ্যা আছে, তা পাশ্চাত্য দেশ সবে জানতে আরম্ভ করেছে ;তবে দুঃখের বিষয় এখনও সম্পূর্নরূপে জানতে পারে নি ।
প্র। আপনারা আতিবাহিক দেহ (astral body)কাকে বলেন?
উ। আমরা ওটাকে লিঙ্গশরীর বলে থাকি। যখন এই দেহের পতন হয়,
১ কঠ উপ., ২/২/১০; শ্বেঃ উঃ, ৬/১১ মুঃ উঃ ২/২/১০
১ তৈত্তি. উপ., ২/৯
২ নি র্বাণষট্কম্—শঙ্করাচার্য

