Chapter (অধ্যায়): মায়া পৃষ্ঠা - ৫Page: 5 of 389


ক্লেশ পেয়েছে, সে তো সুখের সৌন্দর্যের মঙ্গলের কথা শুনবে না। সে বলছে, ‘সবাইকেই ভয় দেখাও ; আমি যখন কাঁদছি, তখন অন্য কেউ কেন হাসবে? আমি সকলেই আমার সাথে কাঁদাব ;

কারণ আমি দুঃখ-পীড়িত, সকলেই দুঃখ-পীড়িত হোক-এতেই আমার শান্তি।’ এরূপে আমরা আশাবাদ থেকে নিরাশাবাদে যাচ্ছি। অতঃপর মৃত্যুরূপ ভয়াবহ ব্যাপার-সমগ্র সংসারেই মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে ; সকলেই মরছে। আমাদের উন্নতি, বৃথা আড়ম্বরপূর্ণ কাজ, সমাজসংস্কার, বিলাসিতা, ঐশ্বর্য, জ্ঞান-মৃত্যুই সকলের শেষ গতি। একমাত্র এটাই সুনিশ্চিত। নগরাদি হচ্ছে, যাচ্ছে ; সাম্রাজ্যের উত্থান ও পতন হচ্ছে-গ্রহাদি খণ্ড খণ্ড হয়ে ধুলোর মতো চূর্ণ হয়ে বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলে ইতস্তত বিক্ষিপ্ত হচ্ছে। অনাদি কানিই এরকম চলছে। এর লক্ষ্য কি? মৃত্যুই সকলের লক্ষ্য। মৃত্যু জীবনের লক্ষ্য, সৌন্দর্যের লক্ষ্য, ওইশ্বর্যের লক্ষ্য, শক্তির লক্ষ্য, এমন কি ধর্মেরও লক্ষ্য। সাধু ও পাপি মরছে, রাজা ও ভিক্ষুক মরছে-সকলেই মৃত্যুর পথে ধাবমান। তবুও জীবনের প্রতি এই বিষম আসক্তি রয়েছে। জানি না, কেন আমরা এ জীবনের প্রতি আসক্ত, কেন এটা পরিত্যাগ করতে পারি না। এটাই মায়া।

জননী সন্তানকে সযত্নে লালন করছেন। তাঁর সমস্ত মন, সমস্ত জীবন ওই সন্তানের প্রতি আসক্ত। ছেলে বয়ঃপ্রাপ্ত হল এবং হয়তো কুচরিত্র ও পশুবৎ হয়ে প্রতিদিন মাকে পদাঘাত ও তাড়না করতে লাগল। জননী তবু পুত্রের প্রতি আসক্ত। যখন তাঁর বিচারশক্তি জেগে হয়, তখন তিনি ছেলেকে স্নেহের আবরণে আবৃত্ত করে রাখেন। তিনি কিন্তু জানেন না, এই স্নেহ নয়-এক অজানা শক্তি তা্ঁর স্নায়ুমণ্ডলী অধিকার করেছে। তিনি তা পরিত্যাগ করতে পারেন না। তিনি যতই চেষ্টা করুন না, এ বন্ধন ছিন্ন করতে পারেন না। এটাই মায়া।

আমরা সকলেই কল্পিত সুবর্ণলোমের১ অন্বেষণে ছুটে চলেছি, প্রত্যেকেরই মনে হয়, আমিই এটা পাব ; জ্ঞানবান ব্যাক্তিমাত্রই বুঝতে পারেন, এই সুবর্নলোম লাভের সম্ভাবনা তাঁর হয়তো বিশ লক্ষের মধ্যে এক। তবু প্রত্যেকেই এর জন্য কঠোর চেষ্টা করেন ; এটাই মায়া।

ইহসংসারে মৃত্যু দিনরাত সগর্বে বিচরন করছে ; আমাদের বিশ্বাস-আমরা চিরকাল বেঁচে থাকবো। কোন সময়ে রাজা যুধিষ্টিরকে জিজ্ঞাসা

করা হয় : এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের কি? রাজা উত্তর দিয়েছিলেন, ‘প্রতিদিনই চারিদিকে মানুষ মরছে, তবুও মানুষ মনে করে, সে কখনোই মরবে না।’ এটাই মায়া।

 

 



Foot Note:

১ Golden Fleece : গ্রীকপুরাণে এটা Argonautic Expedition নামে খ্যাত।