Chapter (অধ্যায়): ব্রহ্ম ও জগৎ পৃষ্ঠা - ৭৯Page: 79 of 389


ও সর্বাবস্থার উপযোগী হবে। যদি আপনারা বাড়ি গিয়ে স্থিরভাবে চিন্তা করে দেখেন, তবে দেখবেন সব বিজ্ঞানেরই কিছু না কিছু ত্রুটি আছে। তা হলেও নিশ্চয় জানবেন, আধুনিক বিজ্ঞানকে এই পথেই আসতে হবে--এখনই প্রায় এই পথে এসে পড়েছে। যখন কোন শ্রেষ্ঠ বিজ্ঞানাচার্য বলেন, সবই সেই এক শক্তির বিকাশ তখন কি আপনাদের মনে হয় না যে, তিনি সেই উপনিষদুক্ত ব্রহ্মেরই মহিমা কীর্তন করছেন?—

'আগুনর্যথৈকো ভুবনং প্রবিষ্টো রূপং রূপং প্রতিরূপো বভুব।

একস্তথা সবভূতান্তরাত্মা রূপং রূপং প্রতিরূপো বহিশ্চ।।'১

--যেমন এক আগুন জগতে প্রবিষ্ট হয়ে নানারূপে প্রকাশিত হয়েছেন, তদ্রূপ সেই সর্বভূতের অন্তরাত্মা এক ব্রহ্ম নানারূপে প্রকাশিত হয়েছেন, আবার তিনি জগতের বাইরেও আছেন। বিজ্ঞানের গতি কোন‍ দিকে, তা কি আপনারা বুঝছেন না? হিন্দুজাতি মনস্তত্ত্বের আলোচনাই করতে করতে দর্শনের ভিতর দিয়ে এগিয়ে ছিলেন। ইওরোপীয় জাতি বাইরের প্রকৃতির আলোচনাই করতে করতে এগিয়ে ছিলেন। এখন উভয়ে এক জায়গায় পৌঁছেছেন। মনস্তত্বের ভিতর দিয়ে আমরা সেই এক অনন্ত সবভৌম সত্তায় পৌঁছেছি--যিনি সব বস্তুর অন্তরাত্মা, যিনি সকলের সার ও সব বস্তুর সত্যিস্বরূপ, যিনি নিত্যমুক্ত, নিত্যানন্দময় ও নিত্যসত্তাস্বরূপ। জড়বিজ্ঞানের দ্বারাও আমরা সেই ওই একই তত্ত্বে পৌঁছেছি। এই জগেৎপ্রপঞ্চ সেই একেরই বিকাশ জগতে যা কিছু আছে, সেই সকলেরই সমষ্টিস্বরূপ। আর সমগ্র মানুষজাতিই মুক্তির দিকে এগোচ্ছে তাদের গতি কখনোই বন্ধনের দিকে হতে পারে না। মানুষ নীতিপরায়ণত হবে কেন? কারণ নীতি মুক্তির, এবং দুর্নীতিই বন্ধনের পথ।

অদ্বৈতবাদের আর একটা বিশেষত্ব এই, অদ্বৈতসিদ্ধান্তের সূত্রপাত থেকেই তা অন্যধর্ম বা অন্য মতকে ভেঙ্গে চুরে ফেলার চেষ্টা করে না। এটা অদ্বৈতবাদের আর একটা মহত্ত্ব—এটা প্রচার করা মহা সাহসের কাজ যে,

'ন বুদ্ধিভেদং জনয়েদজ্ঞানাং কর্মসঙ্গিনাম‍্।

যোজয়েৎ সবকর্মাণি বিদ্বান‍্ যুক্তঃ সমাচরন‍্।।'২

- জ্ঞানীরা অজ্ঞ ও কর্মে আসক্ত ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মাবেন না, বিদ্বান‍ ব্যক্তি নিজে যুক্ত থেকে তাদেরকে সবপ্রকার কর্মে যুক্ত করবেন।

অদ্বৈতবাদ এটাই বলে- কারও মতি বিচলিত কর না, কিন্তু সবাইকেই উচ্চ হতে উচ্চতর পথে যেতে সাহয্য কর। অদ্বৈতবাদ যে ঈশ্বর প্রচার করেন, সেই ঈশ্বর জগতের সমষ্টিস্বরূপ; এই মত যদি সত্যি হয়, তবে তা অবশ্যই সব মতকে গ্রহণ



Foot Note:

১ কঠ উপ., ২/২/৯                  ১গীতা, ৩/২৬